বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

পত্নীতলায় বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পলিত

ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৮ইং যথাযথ মর্যাদায় জাতীয় কর্মসূচির আলোকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

১৫ আগস্ট বেলা ১০টায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মাহ্মুদা পারভীনের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় সংসদের মাননীয় হুইপ মোঃ শহীদুজ্জামান সরকার এমপি।

 

বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য দেন, পত্নীতলায় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারেক জুবায়ের, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চন্দ্র, উপজেলা আ’লীগের সভাপতি ইসাহাক হোসেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল গাফফার প্রমুখ ও অনুষ্ঠানটির সঞ্চলনায় ছিলেন, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, উপজেলা আ’লীগের অঙ্গ-সংগঠনের নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com