শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

সুন্দরগঞ্জে শয়ন ঘর থেকে গৃহবধুর লাশ উদ্ধার

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা ঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়ন বাজারপাড়া গ্রামে ফুল মিয়ার শয়ন ঘর থেকে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় রামজীবন ইউনিয়নের বাজার পাড়া গ্রামে ফুল মিয়ার বাড়ির পশ্চিম দুয়াড়ি শয়ন ঘরে ঝুলন্ত অবস্থায় তার স্ত্রী খতেজা বেগমের লাশ উদ্ধার করে থানা পুলিশ।

খতেজার পারিবারিক সুত্রে জানায়, খতেজার সাথে তার স্বামীর দীর্ঘদিন থেকে দাম্পত্ব্য জীবনে কলহ চলে আসছিল। খতেজার পিতার পরিবারের দাবি তাকে হত্যা করে গলায় ওড়না পেচিয়ে ফাঁসিতে ঝুলে রেখে দেয় স্বামীসহ তার পরিবার।

এব্যাপারে খতেজার পিতা আব্দুল খালেক বাদী হয়ে স্বামী ফুল মিয়াসহ ৭ জনের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা করার প্রস্তুতি চলছে।

এব্যাপারে থানা অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com