বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

সুন্দরগঞ্জে ডি ডব্লিউ সরকারি কলেজের ১১ শিক্ষক-কর্মচারীর বিদায়

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা ঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি কলেজের ১১ জন শিক্ষক কর্মচারীকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার এ উপলক্ষে শিক্ষক সম্মেলন কক্ষে অধ্যক্ষ একেএমএ হাবীব সরকারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়া, থানা অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহান, উপাধ্যক্ষ আব্দুল হান্নান সরকার, গভার্নিং বডির সদস্য সুলতান আহম্মেদ, নাসরিন সুলতানা, প্রভাষক সাইফুল ইসলাম, আব্দুর রউফ, মশিউর রহমান, কৃষ্ণা রানী, বিদায়ী প্রভাষক, ফনিন্দ্র কুমার সাহা, সৈয়দ শামসুজ্জোহা রাজু, স্বপন কুমার প্রামাণিক, অফিস সহকারি খোরশেদ আলম প্রমূখ। পরে বিদায়ী ৮ জন শিক্ষক, ১ জন অফিস সহকারি ও ২ জন কর্মচারীকে সংবর্ধনা দেয়া হয়। উল্লেখ্য চলতি বছরের ৮ই আগষ্ট কলেজটি সরকারি করা হয়।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com