বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা ঃ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মঙ্গলবার ঢাকার শেরে বাংলা নগরে এনইসি ভবনে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গাইবান্ধা-গোবিন্দগঞ্জ ভায়া নাকাইহাট জেলা মহাসড়ক (জেড-৫৫৫৪) যথাযথ মানে ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সড়ক উপ-বিভাগের প্রকৌশলী মাহমুদ আলনূর সালেহীন বলেন, গাইবান্ধা-নাকাইহাট-গোবিন্দগঞ্জ রাস্তার প্রকল্পটি অনুমোদন পাওয়া গেছে। সকল প্রক্রিয়া সম্পন্ন করে ৬ মাসের মধ্যেই এই জনগুরুত্বপূর্ণ সড়কটির কাজ শুরু করা হবে। এই কাজের ব্যয় ধরা হয়েছে ৯৯ কোটি ৭৩ লাখ টাকা।উল্লেখ্য, এই প্রকল্পের মাধ্যমে রাস্তার উন্নয়ন কাজ শেষ হলে এর সুফল পাবে গাইবান্ধা সদরসহ, পলাশবাড়ী, সুন্দরগঞ্জ, গোবিন্দগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার ১০ লাখেরও বেশি মানুষ। কেননা গাইবান্ধা-পলাশবাড়ী-গোবিন্দগঞ্জ রাস্তার চেয়ে গাইবান্ধা-নাকাইহাট-গোবিন্দগঞ্জ রাস্তায় ১০ কিলোমিটার কম হয়। আর তাই প্রতিদিন লক্ষাধীক মানুষ এই রাস্তাটি ব্যবহার করে চলাচল করে। কিন্তু বর্তমানে রাস্তার প্রস্থ কম হওয়ার কারণে ও কার্পেটিং উঠে গিয়ে বেহাল দশায় ভোগান্তির শিকার হতে হচ্ছে মানুষদের। আর চলাচলও কম করে মানুষ। রাস্তার উন্নয়ন কাজ সম্পন্ন হলে আরও বেশি মানুষ চলাচল করবে এই রাস্তাটি দিয়ে। এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।