বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

সাঘাটায় গাছের ডালে যুবকের লাশ

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা ঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার ডিমলা পদুমশহর জোরডোবা গ্রামের এনতাজ আলীর ছেলে মো: কমল সরকার ওরফে বাবু মিয়া (২৯) নামে এক যুবকের লাশ বুধবার কচুয়া ইউনিয়নের গাছাবাড়ী গাছের ডালে গামছা পেছানো অবস্থায় উদ্ধার করেছে থানা পুলিশ। জানা যায়, উপজেলার ডিমলা পদুমশহর জোর ডোবা গ্রামের এনতাজ আলীর ছেলে মো: কমল সরকার (বাবু) একজন ভ্যান চালক।

মঙ্গলবার রাত ৯ টার দিকে মুক্তিনগর ইউনিয়নের বৈলতৈল বাজারে তার ভাই আইনুলের সাথে কথা বলে, সেই থেকে বাড়িতে ফিরেনি। এদিকে কেবা কারা তাকে খুন করে কচুয়া ইউনিয়নের গাছাবাড়ি গ্রামে লাইনের পাশ্ববর্তী ভিটায় গাছের সাথে গামছা পেছিয়ে রেখে যায়। সকালে লোকজনের চোখে পড়লে। সাঘাটা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘঁনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে। বোনারপাড়া তদন্তকেন্দ্রের ইর্নচাজ আব্দুল জলিল প্রতিবেদককে বলেন, লাশ মর্গে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com