বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
বরেন্দ্র অঞ্চল সংবাদদাতাঃ- যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকি জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সরকারী বেসরকারী প্রতিষ্ঠানসহ উপজেলা প্রশাসন এই দিবস উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী পালন করে। মান্দা মোমিন শাহানা সরকারী ডিগ্রি কলেজে দোয়া মাহফিল, শোক র্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেলা ১০.০০ ঘটিকায় শোক র্যালীতে কলেজের শিক্ষার্থীরা, শিক্ষকমন্ডলী, কর্মচারীগণ, ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ ও সুধীজন র্যালীতে অংশ নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বেলা ১১.০০ ঘটিকায় কলেজ কক্ষে অধ্যক্ষ বেদারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শিক্ষকদের মধ্যে ফাহমিদা আক্তার, আব্বাস আলী, মোঃ মফিজ উদ্দিন শাহ্, বজলুর রশিদ, আলহাজ্ব হারুনঅর রশিদ আলমাহমুদ, ম্যানেজিং কমিটির সদস্য আবু তালেব, স্টাফ কাউন্সিলের সাধারণ সম্পাদক আশিকুর রহমান প্রমুখ। এরপর রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক আব্দুল খালেক।