বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

বানারীপাড়ায় জাতির পিতাকে শ্রদ্ধা জানালো সন্তানরা’শোক সভা জনসমুদ্রে পরিনত

মো. সুজন মোল্লা,বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি॥
পিতৃহারা বাংলাদেশ। কাঁদো বাঙ্গালী কাঁদো। সন্তানেরা জাগো। হাতে রাখো হাত। মনে রাখো প্রবল বিশ্বাস। তবেই এগিয়ে যাবে পিতার রেখে যাওয়া সোনার বাংলা। এই শ্লোগানে বরিশালের বানারীপাড়া উপজেলা ও পৌর আওয়ামী লীগ,ভ্রাতিপ্রতীম এবং সহযোগী সংগঠনের উদ্যোগে স্ব-পরিবারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। পরে বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া-মাহফিলে একে একে উপজেলার ৮ ইউনিয়ন,পৌরসভা ও বিভিন্ন স্কুল-কলেজ থেকে শোক র‌্যালী নিয়ে দলীয় নেতা কর্মীরা সভাস্থলে সমবেত হতে থাকেন। দুপুর ১২ টা ছুঁই ছুঁই যখন ঘরির কাটা তখন তীল ঠাই ছিলনা বিদ্যালয়ের মাঠে। শেষ পর্যন্ত পিতার শোক সভায় সন্তানদের উপস্থিতি রুপনেয় জনসমুদ্রে। এর মধ্যে মহিলা নেতা কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মাহমুদ হোসেন মাখনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক অধ্যাপক আশরাফুল হাসান সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি শাহে আলম, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ফারুক,পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল। বিশেষ বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা। এছাড়াও বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাখারের চেয়ারম্যান খিজির সরদার,উপজেলা যুবলীগের একংশের সভাপতি মো. নূরুল হুদা তালুকদার,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফোরকান আলী হাওলাদার প্রমূখ। উপস্থিত ছিলেন,উপজেলা শ্রমিকলীগের সভাপতি মো. শাহ জাহান হাওলাদার,সম্পাদক মীর সুলতান হোসেন,বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান গণ,এছাড়াও চার সহ¯্রাধিক কমী সমর্থক জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া-মিলাদে অংশ গ্রহন করেন। এদিকে বক্তারা শোককে রাজনৈতিক শক্তিতে রুপান্তরিত করে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সার্বক্ষণিক রাজপথে থেকে বর্তমান সরকারের উন্নয়ন’র কথা সাধারণ মানুষের কাছে বলতে তৃণমূলের নেতা কর্মী ও সমর্থকদের প্রতি আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com