বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
ভ্রাম্যমান প্রতিনিধি ঃ সাবেক প্রধানমন্ত্রি বেগম খালেদা জিয়ার ৭৩তম জন্মদিন উপলক্ষে গত বুধবার বগুড়ার গাবতলী থানা, পৌর বিএনপি ও অঙ্গদলের উদ্যোগে জয়ভোগা মাদ্রাসায় দোয়া মহফিল পৌর বিএনপির সভাপতি ডাঃ ছাবেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাধারন সম্পাদক উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টন। থানা বিএনপির সহ সভাপতি আবুল হোসেন মোল্লা, উপজেলা পরিষদের সাবেক ভাইচ চেয়ারম্যান ফজলে রাব্বী মন্ডল ফিরোজ, নশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আফতাব আলী,নারুয়ামলা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক নজরুল ইসলাম টুকু,দুর্গাহাটা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রব্বানী, নেপালতলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক গোল্লা,বিএনপি নেতা খাদেমুল ইসলাম সবুজ, জুয়েল, হিরু, সাদেক আলী, থানা ছাত্রদলের সভাপতি রুহুল হাসান রুহিন, পৌর ছাত্রদলের সভাপতি আনোয়ার হোসেন ছাত্রদল নেতা সুজন, সোহাগ, সুমন,পলাশ, বাসার, বিপুল, হিটলু থানা যুবদলের আহবায়ক এমআর ইসলাম রিপন,যুবদল নেতা জহুরুল, মিনহাজ,নুরুল্লাহ, সাইদ, মাসুদ,মিঠুন, ইউনুস,শফিকুল শ্রমিক দল নেতা রাসেদুল রহমান রাঙ্গা, রহেদুল ইসলাম, শফিকুল ইসলাম, পুটু, জিয়া পরিষদ নেতা অধ্যাপক নজমল হোসেন, আব্দুল গফুর টুকু, মৎসজিবী দল নেতা আবুবক্কর সিদ্দিক প্রমূখ।