বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশনের আয়োজনে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের দরিদ্র ও মেধাবী শিক্ষা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। বৃস্পতিবারবেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি এস.এম খেলাল ই রব্বানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষাবৃত্তি প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া। এ সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান আলমগীর কবির, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, ধামইরহাট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতলেবুর রহমান, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম মুসা , দেখাবো আলোর পথের সভাপতি মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মাধ্যমিক পর্যায়ের ২৭ জন এবং প্রাথমিক পর্যায়ের ১২ জনকে ১ লাখ ১০ হাজার টাকা, ক্রেস্ট ও বই প্রদান করা হয়। সংস্থাটি ২০১১ সাল থেকে নিয়মিতভাবে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও বিভিন্ন পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে থাকে।