বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

পলাশবাড়ীতে পুত্র বধুর দেয়া গরম পানিতে ঝলসে গেলো শাশুড়ি শরীর।

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা ঃ গাইবান্ধার পলাশবাড়ীতে পারিবারিক কলহের জের ধরে ছেলে ও পুত্র বধুর দেয়া গরম পানিতে ঝলসে গেলো শাশুড়ি রোকেয়ার শরীর।

ঘটনাটিঘটেছে বৃহস্পতিবার উপজেলার কিশোরগাড়ী ইউপির আন্দুয়া গ্রামে।।

আহত রোকেয়া সাংবাদিকদের জানান,গতকাল ছেলের বউকে বাসন মাজার কথা বললে তার কলহের সৃষ্টি হয়।

এসময় তার বড় ছেলে আশিদুল তাকে বেধরক মারপিট করে।সুযোগ বুঝে পুত্রবধু চুলাতে উঠানো গরম পানি শাশুড়ির শরীরে নিক্ষেপ করলে কোমর হতে পা পর্যন্ত এমন কি স্পর্শ কাতর স্থান ঝলসে যায়।

এলাকাবাসী আহত রোকেয়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনারপর থেকে ছেলে ও পুত্র বধু পালাতক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com