বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
জিয়াউর রহমান, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে দ্রুতগামী একটি কোচের ধাক্কায় দাদী ও নাতি গুরুতর আহত হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৬টার দিকে শাজাহানপুর থানার সামনে এই দূর্ঘটনা ঘটে। আহতরা হলেন, উপজেলার মাঝিড়াপাড়া গ্রামের মৃত হবিবর রহমানের পুত্র ফজলুল হকের স্ত্রী রাসেদা বেগম (৬০) ও নাতি সিয়াম (১০)। আহত রাসেদা বেগম বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। পুলিশ বাসটিকে আটক করেছে।
থানার এসআই শাজাহান জানান, রাসেদা বেগম নাতি সিয়ামকে সাথে নিয়ে রিক্রা যোগে সাজাপুর গ্রামে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে থানার সামনে পৌছিলে ঢাকা থেকে নঁওগাগামী শ্যামলী এন্টার প্রাইজ নামে একটি যাত্রীবাহি বাস পিছন দিক থেকে রিক্রাটিকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে বাসটিকে আটক করা হয়। আহত বৃদ্ধা শজিমেক হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন এবং অপর আহত শিশু সিয়াম স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।