বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি

আনন্দ টিভি’র পাবনা জেলা প্রতিনিধি সুবর্না নদীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং সারা দেশব্যপী সাংবাদিকদের ওপর হামলা, মামলা,হুমকি ও নির্যাতনকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে “আনন্দ টিভি পরিবার ও গোবিন্দগঞ্জ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের আয়োজনে গোািবন্দগঞ্জ উপজেলা পরিষদের সামনের সড়কে আজ ৩০ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে ঘন্টাব্যাপী এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মুকিতুর রহমান রাফি, গুমানীগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এস এম রিপন,প্রেসক্লাবের সাবেক সভাপতি জিটিভির জেলা প্রতিনিধি গোপাল মহন্ত, গোবিন্দগঞ্জ রিপোর্টাস ফোরামের সভাপতি ও বাসদ আহব্বায়ক কমরেড রফিকুল ইসলাম রফিক, গোবিন্দগঞ্জ সাংবাদিক এ্যাসোসিয়শনের সভাপতি এশিয়ান টিভির গাইবান্ধা-২ প্রতিনিধি মাহমুদ খান,মোহনা টিভির উপজেলা প্রতিনিধি এস,এম কবির রাসেল,বিজয় টিভির জেলা প্রতিনিধি ডিপটি প্রধানের সঞ্চালনায় ও আনন্দ টিভির গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি ও গোবিন্দগঞ্জ সাংবাদিক এ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক উজ্জল হক প্রধানের সভাপতিত্বে প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক শামীম রেজা ডাফরুল, গোবিন্দগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, প্রেস ক্লাব গোবিন্দগঞ্জ এর সভাপতি শাহ্ রফিকুল ইসলাম,গোবিন্দগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম, সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা জিবু রায়, সাংবাদিক শাহ আলম সরকার সাজু,গোবি খবরের সম্পাদক প্রকাশক মোস্তফা কামাল মোস্তফা কামাল সুমন,সাংবাদিক তারাজুল ইসলাম, সাংবাদিক নূর আলম সরকার, সাংবাদিক কালা মানিক দেব,গোবিন্দগঞ্জ সাংবাদিক এ্যাসোসিয়শনের সহ-সভাপতি নুর আলম সিদ্দিক রুপম, যুগ্ন সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল দিপু চৌধুরী,প্রচার সম্পাদক শাহীন আলম,যুবলীগ নেতা সিজু মিয়া, সাংবাদিক মামুন শেখ, সাংবাদিক উত্তম সাহা, মাইনিউজের স্টাফ রিপোর্টার নাছিব আহমেদ,স্টাফ রিপোর্টার পাপ্পু আকন্দ।

বক্তারা,অবিলম্বে দ্রুত বিচার আইনে আনন্দ টিভি’র পাবনা জেলা প্রতিনিধি সুবর্না নদীকে কুপিয়ে হত্যায় জড়িতদের বিচারের মাধ্যমে ফাঁসির দাবী জানান। এবং সারা দেশব্যপী সাংবাদিকদের ওপর হামলা, মামলা,হুমকি, নির্যাতনকারী ও হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান। এসময় জেলায় প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ায় কর্মরত প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com