বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

বানারীপাড়ায় ছাত্রলীগ নেতাদে’র ওপর হামলার পরে কাউন্টার মামলা !

মো.সুজন মোল্লা,বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি॥
বানারীপাড়ায় ছাত্রলীগ নেতাদের ওপর হামলার ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে এবার উল্টো তাদের বিরুদ্ধে মিথ্যা কাউন্টার মামলা দায়ের করার অভিযোগ পাওয়া গেছে। বরিশাল শেবাচিম হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধিন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফোরকান আলী হালাদার সহ আহত ৪ ছাত্রলীগ নেতার অভিযোগ তাদের ওপরে পরিকল্পিত ভাবে হামলা করে এবার উল্টো মামলা দিয়ে হয়রানী করার পায়তারায় লিপ্ত হয়েছেন হামলাকারীদের শেল্টার ও নির্দেশদাতা আওয়ামী লীগের শীর্ষ এক নেতা। ছাত্রলীগ নেতাদের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার হয়ে জেলহাজতে থাকা জিয়াউদ্দিন জুয়েল ফকিরের স্ত্রীকে বাদী করে ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে মঙ্গলবার গভীর রাতে থানায় আওয়ামী লীগের ওই শীর্ষ নেতার নির্দেশনায় এ হয়রানিমূলক কাউন্টার মামলা দায়ের করা হয়। আহত ছাত্রলীগ নেতাদের পাশে না দাঁড়িয়ে উল্টো কাউন্টার মামলা দিয়ে হামলার ঘটনাটি ধামাচাপা দেওয়ার অপ তৎপরতায় লিপ্ত হওয়ায় সর্বস্তরের ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

২৮ আগস্ট উপজেলার সর্বস্তরের ছাত্রলীগের নেতা কর্মীরা হামলাকারীদের গ্রেফতারে পৌর শহরে দীর্ঘ মানববন্ধন করে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে ১ সেপ্টেম্বর বানারীপাড়া-বরিশাল সড়ক অবরোধ সহ কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন। এছাড়াও যতদিন পর্যন্ত এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার করা না হবে ততদিন ছাত্রলীগ নেতা-কর্মীরা রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন। এরপরেই পরিস্থিতি অন্যদিকে ঘুরাতে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয় বলে অভিযোগ করেন হাসপাতালে চিকিৎসাধিন আহত ছাত্রলীগ নেতারা। উল্লেখ্য ৪ ছাত্রলীগ নেতা আহত হওয়ার ঘটনায় গুরুতর আহত উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকান আলী হাওলাদারের পিতা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাইশারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তাজেম আলী হাওলাদার বাদী হয়ে সোমবার বিতর্কিত উপজেলা যুবলীগের বাতিল কমিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান রুমন,বাইশারী ইউনিয়ন যুবলীগের আহবায়ক জিয়াউদ্দিন জুয়েল ফকির,ইউপি সদস্য সোহেল,সাব্বির ও শাকিলকে সুনির্দিষ্ট ও ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামী করে থানায় মামলা দায়ের করেন। আসামীদের গ্রেফতার না করে উল্টো কাউন্টার মামলা নেওয়ায় থানা পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে।

প্রসঙ্গত ২৬ আগস্ট রবিবার বিকালে জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া-মিলাদের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে পূর্ব পরিকল্পিতভাবে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকান হাওলাদার’র ওপর মাইনুল হাসান রুমন’র নেতৃত্বে আসামীরা মটরসাইকেলে এসে অতর্কিত হামলা চালায়। এ সময় ফোরকানের সঙ্গে থাকা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহাতাব হোসেন মহসিন,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী ও ছাত্রলীগ নেতা সুমন সিদ্দিকী হামলার শিকার হন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com