বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

বানারীপাড়ার সৈয়দকাঠী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

মো. সুজন মোল্লা,বানারীপাড়া: বানারীপাড়ার সৈয়দকাঠী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত্্ হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পযর্ন্ত রিটার্নিং অফিসার মোঃ মোস্তফা আলমের তত্ত্বাবধানে ও প্রধান শিক্ষক গোলাম মাহমুদ মাহবুব মাষ্টারের উপস্থিতিতে একটানা এ ভোট গ্রহন চলে।উপজেলার পশ্চিম জনপদের স্বনাম ধন্য এ বিদ্যালয়ে অভিভাবক সদস্য পদে মোট সাত জন প্রার্থী প্রতিদ্বন্ধি¦তা করেন।

নির্বাচনে মোট ৫০৬ ভোটারের মধ্যে ৩৪১ জন ভোটার ভোট প্রদান করেন।প্রতিদ্বন্ধি প্রার্থীদের মধ্যে মোঃ হাবিবুর রহমান ২৬৫ ভোট পেয়ে প্রথম স্থান,সালেক হাওলাদার ২২১ ভোট পেয়ে দ্বিতীয় স্থান,জাকির হোসেন ১৮২ ভোট পেয়ে তৃতীয় স্থান ও আনিচ বেপারী ১৩১ ভোট পেয়ে চতুর্থ হয়ে অভিভাবক সদস্য নির্বাচিত হন। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে সালমা মনি(পুতুল) বিনা প্রতিদ্বন্ধি¦তায় সদস্য নির্বাচিত হন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com