শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

বগুড়ার গাবতলীতে পৃথকভাবে বিএনপির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালণ

আতাউর রহমান গাবতলী (বগুড়া) থেকে ঃ বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার বগুড়ার গাবতলী থানা ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি ডাঃ ছাবেদ আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির সভাপতি আমিনুর রহমান তালুকদার। পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আতোয়ার রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টন এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক পৌর মেয়র সাইফুল ইসলাম।

আরও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া জেরিন রনি, বিএনপি নেতা আবুল হোসেন মোল্লা, প্রভাষক আশরাফ, আতিকুর রহমান আতিক, আফতাব হোসেন, নজরুল ইসলাম টুকু, মতিয়ার রহমান মতি, মমিনুল হাসান মমিন, আশরাফুল হক গোল্লা, থানা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক নজমুল হোসেন, থানা যুবদলের আহবায়ক এম আর ইসলাম রিপন, পৌর যুবদলের আহবায়ক হারুনুর রশিদ, থানা শ্রমিকদলের সভাপতি রাশেদুর রহমান রাঙ্গা, থানা ছাত্রদলের সভাপতি রুহুল হাসান রুহিন, পৌর ছাত্রদলের সভাপতি আনোয়ার হোসেন এবং কলেজ ছাত্রদল শাখার সহ-সভাপতি দৌলত। এ সময় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। অপরদিকে একই ইস্যুতে পৌর সদরের ১নং রেলঘুমটি এলাকায় থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক নতুনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম হেলাল।

আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা জুলফিকার হায়দার গামা, আবু জাফর, রেজা পাইকার, আবু তাহের, ডাঃ আলম, আঃ হান্নান, মাহফুজার রহমান ফারুক, সাইদুজ্জামান বাদশা, মাজেদুর রহমান, মাহবুবুর রহমান, মতিউর রহমান, আতাউর রহমান, শাজাহান আলী, আতিকুর রহমান পিন্টু, জাহিদুর রহমান জাহিদ, নবির হোসেন, আলমাছ, যুবদলের আক্তারুজ্জামান লিটন, আরিফুর রহমান মজনু, কুদরত-ই- খুদা সোহাগ, শফিকুল ইসলাম, আঃ লতিফ, মিজানুর রহমান মিন্টু, রুবেল মাহমুদ, আইনুল হাসান পলাশ,  পৌর কৃষকদলের সভাপতি রাজু পাইকার, থানা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মতিউর রহমান কামাল, থানা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মতলেবর রহমান, ছাত্রদলের মোর্শেদ আল লেমন, হযরত আলী, আঃ হালিম, আশরাফুল, চঞ্চল, পবন সরকার, মহব্বত, মুন, মোক্তাদির, সেন্টু, মতি মেম্বারসহ দলীয় নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com