বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
মো. সুজন মোল্লা, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি॥
বানারীপাড়ায় ছাত্রলীগ নেতাদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ অব্যাহত রয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে উপজেলা,পৌর ও ৮ ইউনিয়ন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগের নেতৃবৃন্দ’র সমন্বয়ে পৌর শহরে স্বরণকালের বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল নিয়ে নেতা-কর্মীরা বানারীপাড়া থানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে ছাত্রলীগ নেতাদের ওপর হামলাকারী আসামীদের গ্রেফতার এবং ছাত্রলীগ নেতৃবৃন্দ ও তাদের পরিবারের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। এ সময় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খলিলুর রহমান সেখানে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের সাথে কথা বলেন, তিনি অতি দ্রুত আসামীদের গ্রেফতার করার আশ^াস দেন এবং তাদের অবস্থান জানাতে প্রশাসনকে সহযোগিতা করার কথা বলেন। এ সময় উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক সুমম রায় সুমন আসামীরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মাওলাদ হোসেন সানার বাড়িতে রয়েছেন বলে দাবী করলে। মূহুর্তেই শত শত বিক্ষুব্ধ নেতা-কর্মীরা ওই নেতার বাড়ি তল্লাশী করার দাবীতে স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাহিদুর রহমান সোহাগ, মো. মেহেদি হাসান উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক সাগর আহম্মেদ সাজু, সুমন দেবনাথ,ছাত্রলীগ নেতা শফিক শাহিন,চাখার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. মাসুম বিল্লাহ্,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আবিদ-আল হাসান রাজু, মো. মনির হোসেন, বিশারকান্দি ইউনিয়ন ছাত্রলীগ নেতা মেহেদি হাসান রাজ, সরকারি চাখার ফজলুল হক কলেজের সাংগঠনিক সম্পাদক তানভীর আহম্মেদ রনি, উদয়কাঠি ইউনিয়ন ছাত্রলীগ নেতা উৎপল শাখারী, বানারীপাড়া ডিগ্রী কলেজ ছাত্রলীগ নেতা মিরাজ মোল্লা প্রমূখ। প্রসঙ্গত ২৬ আগস্ট রবিবার বিকালে জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া-মিলাদের আয়োজন করা হয়।
ওই অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে পূর্ব পরিকল্পিতভাবে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকান হাওলাদার’র ওপর মাইনুল হাসান রুমন’র নেতৃত্বে আসামীরা মটরসাইকেলে এসে অতর্কিত হামলা চালায়। এ সময় ফোরকানের সঙ্গে থাকা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহাতাব হোসেন মহসিন,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী ও ছাত্রলীগ নেতা সুমন সিদ্দিকী হামলার শিকার হন। পুলিশ হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার না করে উল্টো আহত ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে কাউন্টার মামলা নেওয়ায় এর প্রতিবাদে ছাত্রলীগ নেতা-কর্মীরা ফুঁসে ওঠে বিক্ষোভ মিছিল সমাবেশ অব্যাহত রাখে। এদিকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, অন্য আহত নেতারা এবং উপজেলা ও পৌর ছাত্রলীগের শীর্ষ নেতৃবৃন্দ’রা জানান, প্রশাসনের আশ^াসে সড়ক অবরোধ ও সংবাদ সম্মেলন’র কর্মসূচি সাময়িক স্থগিত করা হলেও, তাদের দাবী অবিলম্বে বাস্তবায়ন করা না হলে কঠোর কর্মসূচি দিয়ে ছাত্রলীগ রাজপথে অবস্থান নিবে।