বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

গাবতলীর কাগইল কৈঢোপ আবাসন বাসী’র মাঝে চারা গাছ বিতরণ

VLUU L100, M100 / Samsung L100, M100

আল আমিন মন্ডল, বগুড়া প্রতিনিধিঃ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের পক্ষ থেকে বৃক্ষ রোপন কর্মসূচী বাস্তবায়নের লক্ষে উপ সহকারি কৃষি কর্মকর্তা জান্নাতুন মহল তুলি’র উদ্যোগে গতকাল রবিবার বগুড়ার গাবতলী কাগইল ইউনিয়নের কৈঢোপ আবাসন প্রকল্পের ভূমিহীনদের মাঝে বিনামূল্যে ঔষধী ও ফলদ বৃক্ষের চারাগাছ বিতরন করা হয়। আলোচনা সভা শেষে চারাগাছ বিতরন করেন প্রধান অতিথি কাগইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আগানিহাল বিন জলিল তপন।

 

কৃষি সম্প্রসারন অধিদপ্তরের পক্ষে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ সহকারি কৃষি কর্মকর্তা জান্নাতুন মহল তুলি। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা বগুড়া জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আল আমিন মন্ডল, সাজ্জাদুল ইসলাম স¤্রাট, আবাসনবাসী রফিকুল ইসলাম ও বাদল প্রমূখ। এছাড়াও কাগইল নাযের উল্ল্যা সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষাথীদের মাঝে চারাগাছ বিতরন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com