শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি ঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরাম ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের যৌথ আয়োজনে সাংবাদিক নিরাপত্তা আইন প্রনয়ন এবং পাবনার নারী সাংবাদিক সুবর্না আক্তার নদী হত্যার বিচার সহ সারাদেশে সাংবাদিকদের উপর হামলা,মামলা,নির্যাতন বন্ধের দাবীতে সকাল ১১টা থেকে ১২টা পযর্ন্ত কলম বিরতি কর্মসূচী পালন।
এ উপলক্ষে রবিবার গাইবান্ধা জেলার বৃ হত্তর সংগঠন গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরাম কার্যালয় চত্তর ঘন্টব্যাপী কলম বিরতি অনুষ্ঠানে বক্তব্য রাখেন , মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন,গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের সভাপতি ও বাসদ কেন্দ্রীয় নেতা কমরেড রফিকুল ইসলাম রফিক,সহ-সভাপতি শাহ আলম সরকার সাজু,সাধারন সম্পাদক তাজুল ইসলাম প্রধান,সাংগঠনিক সম্পাদক তারাজুল ইসলাম, সাংবাদিক কালামানিক দেব,বাবু শ্যামলেন্দু মহন রায় জিবু,বিএম বিদ্যুৎ ও মোস্তাফিজুর রহমান ,এনবি নিউজ ৭১ এর প্রকাশক রেজুয়ান খান রিকন,প্রমূখ।