বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

বগুড়ায় কলেজছাত্রীর গোপনাঙ্গে ছুরিকাঘাতের মামলায় গ্রেফতার বখাটে অভি দুই দিনের রিমান্ডে

রফিক,বগুড়া: বগুড়ায় কলেজ ছাত্রী ও বিউটিশিয়ানকে ছুরিকাঘাতের চাঞ্চাল্যকর ঘটনার নায়ক অভি অবশেষে উদ্ধত নত মস্তকে পুলিশের কাছে আত্মসমর্পন করেছে । কয়েকটি মিডিয়ার সিরিজ রিপোর্ট ,স্যোশাল মিডিয়ায় নিন্দা ধিক্কারের ঝড় ,ক্ষমতাসীন দলের উচ্চ পর্যায়ে ব্যর্থ লবিং এর ফল শ্রুতিতে এক কলেজ ছাত্রী ও পার্ট টাইমার বিউটিশিয়ান তরুণীকে ছুরিকাঘাত কারী বখাটে ও উদ্ধত কাওসার আলম ওরফে অভি (২২) রোববার গভীল রাতে বিগলিত বিনয়ে নত মস্তকে বগুড়া সদর থানায় নিজে এসে পুলিশের কাছে ধরা দিয়েছে।
এসময় তার সাথে তার মা’ বগুড়া শহর যুবলীগের সভাপতি মাহফুজুল আলম জয়ের স্ত্রী নাসরিণ আলম সহ পরিবারের বেশ কয়েকজন সদস্যও তার সাথে ছিলেন। সোমবার বিকেলে এই রিপোর্ট লেখাকালীন সময়ে পুলিশ আটক অভিকে কোর্টে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ৫দিনের রিমান্ড আবেদন করেছে বলে জানা গেছে ।

পুলিশ জানায় , ছুরিকাঘাত ঘটনার তৃতীয় দিন গত শনিবার ওই তরণীর পিতা জাহিদুল ইসলাম বগুড়া সদর থানায় অভির বিরুদ্ধে এজাহার দায়েরের পর থেকেই অভির খোঁজে তার পিতার ২ স্ত্রীর বাড়ি সহ অন্যান্যদের বাড়িতে অভিযান চালাবার পাশাপশি ভালোয় ভালোয় ধরা দেবার জন্য তার পরিবারের উপর চাপ অব্যাহত রেখেছিল । অন্যদিকে অভির প্রভাবশালী আত্বিয় স্বজনেরা সরকারি উচ্চ পর্যায়ে যে যোগাযোগ আছে সেখানে লবিং চলছিল যেন অভিকে না ধরে কোর্টের মাধ্যমে জামিনের ব্যবস্থা করার। শেষ পর্যন্ত ওই লবিং ফেল করার পাশাপাশি পারিবারিক ইজ্জতের বিষয়টা মাথায় রেখে রোববার রাতে অভিকে তার মা নাসরিন আলম সহ বগুড়া সদর থানায় পাঠিয়ে দেয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বৃহষ্পতিবার ওই তরুনীকে তার প্রেমিকা দাবী করার পাশাপশি অন্য জায়গায় তার বিয়ে দেবার প্রয়াস ভন্ডুল করতেই ছুরিকাঘাত করার ঘটনা অপকটে স্বীকার করে ।

পুলিশ সোমবার বিকেলে অভির বিরুদ্ধে ওই তরুনীকে হত্যার চেষ্টা ও ভয়ভীতি দেখাবার অভিযোগ এনে বগুড়ার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শ্যাম সুন্দর রায়ের আদালতে পাঠিয়ে দেয়। মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ফরিদ উদ্দিন জানান,মামলা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

এব্যপারে একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা জানান , বখাটে অভি ডজনাধিক মোটর সাইকেল যাদের নিয়ে নিয়ে চলাফেরা করতো ও প্রতিদিন যে বিপুল অংকের অর্থ ব্যয় করতো সেই অর্থের যোগান আসতো কোথা থেকে তা’ জানার চেষ্টা করছে তাদের। অভি সহ তার ফ্রেন্ড সার্কেলের অভিভাবকদের অবৈধ আয় ইনকামের কোন উৎস আছে কিনা তাও খতিয়ে দেখছে ।

এদিকে কলেজ ছাত্রী তরুণী বিউটিশিয়ানকে ছুরিকাঘাতের ঘটনার প্রতিবাদ ও প্রভাবশালী পরিবারে অপরাধি ছেলে বখাটে অভির দৃষ্ঠান্তমুলক শাস্তির দাবিতে গতকাল সোমবার সকালে বগুড়া শহরতলীর তিন মাথা রেলগেটে রংপুর – ঢাকা মহাসড়কে মানব বন্ধন কর্মসুচি পালন করেছে যে গ্রামে ওই তরুনীর বসবাস ওই গ্রামের নারী / পুরুষ সবাই। অন্যদিকে বগুড়া সেলুন ও বিউটি পার্লার কর্মচারী ইউনিয়ন নেতৃন্দ।
তারা অভিযুক্ত অভি যত বড় প্রভাবশালী পরিবারের ছেলেই হোকনা কেন তার ব্যাপারে পুলিশ যেন বিন্দু মাত্র ছাড় না দেয় তা’ নিশ্চিত করার আহ্বান জানানো হয় । পাশাপাশি বিউটি পার্লাারে কর্মরত নারী বিউটিশিয়ানদের চলাফেরার সময় বখাটেদের উৎপাত রোধ করার ব্যাপারেও প্রশাসনের দৃষ্টি আকর্ষন করা হয়

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com