বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

পলাশবাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা ঃ সারাদেশের ন্যায় গাইবান্ধার পলাশবাড়ীতেও ‘সাক্ষরতা অর্জন করি-দক্ষ হয়ে জীবন গড়ি’ প্রতিপাদ্য সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনু্ষ্িঠত হয়েছে।

উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা প্রশাসন গোল চত্বরে এসে সমেবেত হন। উপজেলা নির্বাহী অফিসার মো.মেজবাউল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান,সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কোহিনুর আক্তার বানু শিপন, সহকারী কমিশনার (ভূমি)মো.আরিফ হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার আব্দুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহিশ শাফি,জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধান,মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুন ফেরদৌসি,সাংবাদিক ফজলুল হক দুদু ও শিক্ষক মিজানুর রহমান মিজান।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com