বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
জিয়াউর রহমান, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: পবিত্র কোরআন শরিফে বলা হয়েছে ‘ওমা আলায়না ইল্লাল বালাগুল মবিন’ অর্থাৎ আমি আমার কথা বললাম তোমার দায়িত্ব শুধু প্রচার করা। এখান থেকে বোঝা যায় যে কাউকে জোর করে কোন কাজে বাধ্য করা বা হত্যা করা যাবে না। তাই জঙ্গীবাদ সন্ত্রাসবাদ হলো জবরদস্তী। এমন ঘৃণিত কাজের স্বীকৃতি শান্তির ধর্ম ইসলাম সহ কোন ধর্মেই নেই।
সোমবার দুপুরে বগুড়া শাজাহানপুরের শাহ্ নগর বালিকা উচ্চ বিদ্যালয় আয়োজিত জঙ্গীবাদ, সন্ত্রাস, মাদক, বাল্য বিয়ে ও ইভটিজিং বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন উপরোক্ত কথা গুলো বলেন।
দিন ব্যাপি উক্ত কর্মশালার উদ্বোধন করেন বগুড়া জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুর রহমান দুলু।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মোল্লা’র সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাাধারণ সম্পাদক তালেবুল ইসলাম, যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক সোহরাব হোসেন সান্নু, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মাস্টার, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মঞ্জুরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান লিটন, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হোসেন শরীফ মনির, ছাত্রলীগ সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জু, সাধারণ সম্পাদক মিন্টু মিয়া, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ইদ্রিস আলী মাস্টার প্রমুখ। অনুষ্ঠানের একপর্যায়ে ২০-২৫ জন সমর্থক নিয়ে প্রধান অতিথি ডা. মকবুল হোসেনের হাতে ফুলের তোরা দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন চোপীনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মানিকুর রহমান মানিক।