বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

গাবতলীতে অগ্নিকান্ডে ১টি বাড়ী ভস্মিভুত- ক্ষতি ১০ লক্ষ টাকা

ভ্রাম্যমান প্রতিনিধিঃ-বগুড়ার গাবতলী তেলিহাটা গ্রামে গত ১০ সেপ্টেম্বর দিবাগত রাতে বিদ্যুৎ’র শর্ট সার্কিট থেকে আব্দুল মান্নান ব্যাপারীর বসতবাড়ী অগ্নিকান্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। প্রতিদিনের ন্যায় বাড়ীর মালিক আব্দুল মান্নান ব্যাপারী স্ত্রী সন্তান নিয়ে রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়ে। রাত অনুমান ১ টায় বাড়ীর চার পাশে আগুনের লেলিহান শিখা দেখে তাদের ঘুম ভাঙ্গে। দৌড়ে ঘর থেকে স্ত্রী সন্তান বেড়িয়ে এলেও ৪ টি টিনসেড বড় ঘর, ২ টি গরু, বেশ কিছু মুরগি ও নগদ টাকা অগ্নিকান্ডে ভস্মিভুত হয়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডে আহত হয়ে গাবতলী সরকারী হাসপাতালে ভর্তি  হয়েছেন আব্দুল মান্নান ব্যপারী। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ে ফেলে। অগ্নিকান্ডে সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্থ্য পরিবারটি খোলা আকাশের নিচে মানবেতরভাবে বসবাস ও জীবন কাটাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com