বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

কারাবন্দী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বগুড়া জেলা বিএনপির অনশন

স্টাফরিপোর্টার: দলের চেয়ারপারসন কারাবন্দী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বগুড়া জেলা বিএনপির প্রতিকী অনশন করেছে। সকাল সাড়ে নয়টা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত চলে এই অনশন। শহরের নবাববাড়ী রোডস্থ কার্যালয়ের সামনে এই অনশন অনুষ্ঠিত হয়।  অনশনের প্রধান অতিথির বক্তব্যে  জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম বলেন, ‘অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। তাকে ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। অবিলম্বে তার মুক্তি দিয়ে বিশেষায়িত হাসপাতালে সুচিকিৎসার দাবি জানাই। তার নেতৃত্বেই বিএনপি নির্বাচনে যাবে। এসময় তিনি আরো বলেন, বর্তমান সরকার মিথ্যা মামলায় বেগম জিয়াকে সাজা দিয়ে কারাগারে বন্দি করেছে।

তাকে চিকিত্সা পর্যন্ত দিচ্ছে না। জামিনের পরও তার মুক্তি দিচ্ছে না। আমরা বলবো ৫ জানুয়ারি মার্কা আর কোনো নির্বাচন জনগণ হতে দেবেনা। আজকে আওয়ামী বাক্সে গণতন্ত্র বন্দি। এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন  জেলা বিএনপির সাধারন সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, লাভলী রহমান, আলী আজগর হেনা,  ফজলুল বারী বেলাল,ডাঃ শাহ মোঃ শাহজাহান, মীর শাহে আলম ,এম আর ইসলাম স্বাধীন, পরিমল চন্দ্র দাস, অ্যাডভোকেট নাজমুল হুদা পপন, সহিদ উন নবী সালাম , তাহা উদ্দিন নাহিন,সিপার আল বখতিয়ার,খায়রুল বাশার, , শাহ মেহেদী হাসান হিমু.খাদেমুল ইসলাম খাদেম,বিএনপি নেতা এ বি এম মাজেদুর রহমান জুয়েল,ফারুকুল ইসলাম, শফিকুল ইসলাম, আবু জাফর জেমস, মহিলা দল নেত্রী পলিন, নাজমা আক্তার, রবিউল ইসলাম দারুণ প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com