বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

গোবিন্দগঞ্জে হেরোইনসহ মাদকবিক্রেতা আটক

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা ঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে শ্রী অটল চন্দ্র মহন্ত (৪৮) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাব।

অটল চন্দ্র উপজেলার বর্ধনকুঠি খানাবাড়ি গ্রামের মৃত বিন্দাবন চন্দ্র মহন্তের ছেলে।

শুক্রবার (১৪ সেপ্টেম্বর) রাতে র‌্যাব-১৩ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার দিনগত রাত সাড়ে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ উপজেলায় অভিযান চালোনো হয়। এসময় একটি ইজিবাইকের গ্যারেজ থেকে ২৩ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়। উদ্ধার করা হেরোইনের মূল্য দুই লাখ ৩০ হাজার টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আসামি অটল চন্দ্র দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি ইতোপূর্বে মাদক মামলায় দীর্ঘদিন কারাগারে ছিল। কারাগর থেকে বের হওয়ার পর পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন তিনি।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। শনিবার (১৫ সেপ্টেম্বর) সকালে তাকে কারাগরে পাঠানো হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com