বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সেই সাথে দেখা দিয়েছে নদী ভাঙন।
জানা গেছে, উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও গত কয়েকদিনে থেমে থেমে বৃষ্টি হওয়ায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় চরাঞ্চলসহ নিম্নাঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে। এতে করে চরাঞ্চলের রাস্তা ঘাট পানিতে ডুবে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানি বন্দি হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ।
গৃহপালিত পশু-পাখি নিয়ে পানি বন্দি মানুষগুলো চরম দূর্ভোগে পড়েছেন। অনেকে বন্যা নিয়ন্ত্রণ বেরী বাঁধ, উঁচু স্থান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছেন। বন্যায় প্লাবিত এলাকাগুলো হচ্ছে- তারাপুর, বেলকা, হরিপুুর, কাপাসিয়া, শ্রীপুর, চন্ডীপুর ও কঞ্চিবাড়ি। এছাড়া তিস্তা নদীতে তীব্র স্রোত বৃদ্ধি পাওয়ায় উপজেলার কয়েকটি এলাকায় ব্যাপকহারে নদী ভাঙ্গন দেখা দিয়েছে।
নদী ভাঙন এলাকাগুলো হচ্ছে লালচামাড়, কাপাসিয়া, পুটিমারী, ঠাকুরডাঙ্গী, কারেন্ট বাজার, কাসিম বাজার, রাঘব, নাবাবগঞ্জ, ভাটিকাপাসিয়া, পাগলার হাট, ছয়ঘড়িয়া, বোচাগারী। ভাঙন কবলিত এলাকার শত শত পরিবার গৃহহীন হয়ে খোলা আকাশের নীচে উচু স্থানে, বেড়ি বাঁধে আশ্রয় নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমানের সাথে কথা হলে জানান, তিস্তায় বন্যা দেখা দিলেও নদীর পানি বিপদসীমার ২৩.৯৬ সে.মি. নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে নদী ভাঙনের বিষয়ে তার কাছে কোনো সঠিক তথ্য নেই।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এস.এম গোলাম কিবরিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বন্যা ও ভাঙন এলাকার ক্ষতিগ্রস্তদের তালিকা জেলা প্রশাসক বরাবর প্রেরণ করা হয়েছে, বরাদ্দ পেলেই তা বিতরণ করা হবে।
গোবিন্দগঞ্জ হেরোইনসহ মাদক সম্রাজ্ঞী আনিছা বেগম গ্রেফতার
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা ঃ শনিবার রাত সারে ৮ টার দিকে গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম গাইবান্ধা জেলার গোবিন্দগন্জের কোঁচাশহর এলাকায় অভিযান চালিয়ে ৪৮ গ্রাম হেরোইনসহ মাদক সম্রাজ্ঞী আনিছা বেগম (৫০)কে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আনিছা গোবিন্দগঞ্জ থানার শক্তিপুর গ্রামের পেশাদার হেরোইন বিক্রেতা দুদু শেখ ওরফে নোয়া দুদু’র স্ত্রী ও দেলোয়ার হোসেনের মেয়ে।
ডিবির ওসি মেহেদী হাসান জানান উদ্ধারকৃত ৪৮ গ্রাম হেরোইন এর মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা। উক্ত আসামীর স্বামী গাইবান্ধা ডিবির হাতে গত ৪ মাস আগে হেরোইন ও ইয়াবা ট্যাবলেট সহ আটকের পর আনিছা বেগম তার স্বামীর ব্যবসা চালিয়ে আসছিলো।আসামী আনিছা হেরোইন সহ আটকের পর কোচাশহর এলাকাবাসী আনন্দ উল্লাস করে।এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজুর হয়েছে।
পলাশবাড়ীর পল্লীতে দুর্র্ধষ চুরি সংঘটিত
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা ঃ গাইবান্ধার পলাশবাড়ীর পল্লীতে ফ্রিজে রাখা মাছ-মাংস নগদ অর্থ স্বর্ণালঙ্কার ও জমি-জমার দলিলাদিসহ দুর্র্ধষ চুরি সংঘটিত হয়েছে।এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা যায়,উপজেলার মহদীপুর ইউনিয়নের পূর্ব গোপালপুর গ্রামের মৃত আকবর আলীর স্ত্রী গিনি বেগম শুক্রবার বিকেলে তার এক নিকটাত্মীয়ের বাড়ীতে বেড়াতে গিয়ে সেখানে তিনি রাত্রিযাপন করেন।এদিকে বাড়ীতে কেউ না থাকার সুযোগে শুক্রবার দিন গভীররাতে সংঘবদ্ধ চোরদল বাড়ীর প্রাচীর টপকিয়ে ভিতরে ঢুকতে ব্যর্থ হয়।
পরে তালাবদ্ধ মেইনগেটের তালা ভেঙ্গে চোরদল ভিতরে প্রবেশ করে।
এরপর শয়নঘরের দরজার তালা এবং স্টীল আলমিরার তালা কেটে চোরদল ফ্রিজে রাখা মাছ-মাংস,নগদ ৩২ হাজার টাকা,প্রায় ২ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কার,পরিধেয় এবং নতুন পোশাক-পরিচ্ছদ ও টেবিল ফ্যানসহ মূল্যবান পণ্যসামগ্রী চুরি করে কেটে পড়ে।
এসময় চতুর চোরদল স্টীল আলমিরার বক্সে রাখা মূল্যবান এবং গুরুত্বপূর্ণ দলিলাদি ও কাগজপত্র চুরিসহ ছিঁড়ে বাড়ীর অদূরে ফেলে যায়।এ ব্যাপারে গৃহকর্ত্রী গিনি বেগম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।