বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
ভ্রাম্যমান-প্রতিনিধি ঃ-গতকাল ১৭ সেপ্টেম্বর সোমবার বগুড়ার গাবতলী মহিষাবান ইউনিয়নের পশ্চিম রানীরপাড়া ৩‘শত বছরের পুরাতন নুর জামে মসজিদের সম্প্রসারন ভবনের নির্মান কজের উদ্বোধন শেষে মোনাজাত করেন বগুড়া জেলা বিএমএ’র সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডাঃ মোস্তফা আলম নাননু। এসময় উপজেলা মহিলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক নাজমা বেগম, স্থানীয় ইউপি সদস্য যুবলীগনেতা সুলতান মাহমুদ, মসজিদ কমিটির সভাপতি সাহেব আলী, সহ-সভাপতি মাহফুজার রহমান গ্যারা, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, ক্যাশিয়ার মোশতাক রহমান, ছাত্রলীগনেতা নিবির, সদস্য আব্দুল মজিদ লবানু, রমজান আলী, সায়েব আলী, শাহিন, সবুজ, স্বাধীন, ইমাম মাওঃ আজাদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। মসজিদের উন্নয়নের জন্য দানশিল ব্যক্তিদের কাছে মসজিদের ৮১০০ হিসাব নাম্বারে রুপালী ব্যাংক, গোলাবাড়ী শাখায় আর্থিক সহযোগীতার জন্য কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করেছেন।