বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া গাবতলীর দক্ষিনপাড়া ইউনিয়নের উজগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে গতকাল সোমবার ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে জনগনের মাঝে জাতীয় পরিচয়পত্র (স্মাট কার্ড) বিতরন করা হয়েছে । সকাল ৮টা হইতে বিকেল ৫টা পর্যন্ত বিরতীহীনভাবে স্মাটকার্ড বিতরন করা হয় । উক্ত স্মাট কার্ড বিতরনে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশন গাবতলী উপজেলা নির্বাচনী কর্মকর্তা মোহাম্মাদ সাখাওয়াৎ হোসেন। উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সাইফুল। এসময় প্যানেল চেয়ারম্যান আব্দুল আউয়াল, ইউনিয়ন আ’লীগের সভাপতি তোফাজ্জল হোসেন, ইউপি সচিব তৌহিদুর রহমান, ইউপি সদস্য ওমর ফারুক, তরিকুল ইসলাম পিন্টু, তথ্যসেবা কেন্দ্রের পরিচালক মুনুরুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি মুঞ্জরুল হাবিব মুঞ্জ, ইউনিয়ন ছাত্ররেিগর সভাপতি মিলন মিয়া, সাধারন সম্পাদক লেমন মিয়াসহ ভোটারবৃন্দ উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যান জানান উক্ত ৩টি ওয়ার্ডের জাতীয় পরিচয়পত্র (স্মাট কার্ড) সুষ্ঠভাবে জনগনের মাঝে বিতরন করা হয়েছে।