বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ ( গাইবান্ধা ) প্রতিনিধি ঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজ সরকারী করায় মাননীয় প্রধান মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদকে উপজেলা বাসীর পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার সকাল ১১টায় গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে এক আলোচনা সভায় প্রধান অতিথি শান্তির পায়রা উড়িয়ে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার সরকারকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
আলোচনা সভা শেষে একটি বিশাল আনন্দ শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রর্দক্ষিন করে। এসময় শোভাযাত্রায় অংশ গ্রহন করেন , স্থানীয় সংসদ সদস্য ,উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুকিতুর রহমান রাফি, যুগ্ন-সাধারন সম্পাদক জাকারিয়া ইসলাম জুয়েল,আ.র.ম শরিফুল ইসলাম র্জজ,আসাদুজ্জান হিরু গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা,ভারপ্রাপ্ত অধ্যক্ষ বশির আহম্মেদ,ও সি মুজিবুর রহমান(পি.পি.এম)সহ চেয়ারম্যান শাকিল আহম্মেদ বুলবুল,আতিকুর রহমান আতিক সহ আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
গোবিন্দগঞ্জে ডায়াবেটিস হাসপাতালের