বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

লন্ডন থেকে নিউইয়র্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জিটিবি নিউজডেস্কঃ   জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে আজ লন্ডন থেকে নিউইয়র্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে প্রধানমন্ত্রী ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন। খবর বাসস’র।

এর আগে শুক্রবার নিউইয়র্কের পথে যাত্রা করে লন্ডন পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবারের দিনটি লন্ডনে কাটিয়েছেন তিনি। শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি লন্ডনের স্থানীয় সময় শুক্রবার বেলা ৩টা ৫০ মিনিটে হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

এর আগে শুক্রবার সকাল ১০টা ২৩ মিনিটে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন প্রধানমন্ত্রী। ১০ দিনের এ সফরে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দেয়ার পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে যোগ দেবেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com