বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
আল আমিন মন্ডল (বগুড়া) প্রতিনিধিঃ বিনা ১৯জাতের আউস প্রদর্শনীর ফসল কর্তন উপলক্ষে মাঠ দিবস অনুষ্ঠান গতকাল রবিবার বগুড়া গাবতলীর দূর্গাহাটা ইউনিয়নের গড়েরবাড়ী গ্রামে অনুষ্ঠিত হয়। কৃষক নুরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সোহেল মোঃ শামসুদ্দীন ফিরোজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিবলী খন্দকার, বিনা’র প্রতিনিধি তারিক হাসান চৌধুরী এবং উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জুলফিকার আলী হায়দার। এ সময় উপস্থিত ছিলেন, উপ-সহকারী কর্মকর্তা মোস্তাফিজার রহমান, কামরুজ্জামান, মোন্তেজার রহমান, ফারুক আব্দুল্লাহ্, মাসুদুল হাসান প্রমুখ।
গাবতলী মডেল থানার এএসআই কান্তি কুমার এসআই হিসেবে পদোন্নতি পেয়েছেন
আল আমিন মন্ডল (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলী মডেল থানার এএসআই কান্তি কুমার মোদক এসআই হিসেবে পদোন্নতি পেয়েছেন। গত বৃহস্পতিবার বিকেলে কান্তি কুমার মোদককে পদোন্নতির এই র্যাঙ্কব্যাচ পরিয়ে দেন বগুড়া পুলিশ সুপার মোঃ আলী আলশরাফ ভূঞা বিপিএম। এ সময় পাশে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) গাজিউর রহমান। এরআগে কান্তি কুমার মোদক ভালো কাজের স্বীকৃতিস্বরুপ তিন তিনবার জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে পুরস্কৃত হয়েছিলেন। কান্তি কুমার রংপুর জেলার পীরগাছা থানার মনিরামপুর গ্রামের বাসিন্দা।