বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

বাংলার বাঘিনীরা অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরাম স্যালুট জানিয়েছেন

গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি:
গাইবান্ধার জেলার বৃহত্তর সংগঠন গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের কর্মরত সাংবাদিক বৃন্দ বাংলাদেশ অনূর্ধ-১৬ জাতীয় নারী ফুটবল দল বাংলার বাঘিনীরা অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
গত সোমবার পত্রিকায় প্রকাশর্থে এক বিবৃতিতে গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরাম সভাপতি, বাসদ আহবায়ক ও বিশিষ্ট সাংবাদিক কমরেড রফিকুল ইসলাম রফিক বলেন, আল্লাহ্র কাছে কৃতজ্ঞ যে, আমরা মূলপর্বে যাওয়ার পথে প্রথম ধাপ ভালভাবে অতিক্রম করেছি। মেয়েদের জানাচ্ছি স্যালুট।
গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরাম সাধারণ সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক তাজুল ইসলাম প্রধান বলেছেন, সব ষড়যন্ত্র ও প্রতিকুলতা ডিঙ্গিয়ে বিজয়ী হওয়াটা চাট্রিখানী কথা নয়। সেই কাজটিই করে দেখালো বাংলার বাঘিনীরা।
অন্যান্যের মধ্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের সহ-সভাপতি শাহ আলম সরকার সাজু, সাংগঠনিক সম্পাদক তারাজুল ইসলাম, দপ্তর সম্পাদক কালামানিক দেব, প্রচার ও সাহিত্য সম্পাদক বি কম শিখা দত্ত, কার্য নির্বাহী সদস্য নুর আলম আকন্দ, মোস্তাফিজুর রহমান, সাধারণ সদস্য শ্যামল রায় জীবু বাবু, সাইদুল ইসলাম, মিজানুর রহমান প্রধান ও আব্দুর রাজ্জাক প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com