বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা ঃ গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযানে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বালুয়া বাজারে ৭৬ বোতল এ্যালকোহল সহ ০২জন গ্রেফতার ।
বুধবার রাতে গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম মাদক বিরোধী অভিযানে গাইবান্ধা সদর থানাধীন রামচন্দ্রপুর ইউপির বালুয়া বাজারস্থ আসামী অমললেন্দু এর মালিকানাধীন হোমিওপ্যাথিক দোকানের আড়ালে লাইসেন্স বিহীন এ্যালকোহল জাতীয় মাদক ব্যবসায়ী ১। অমলেন্দু(৬০) পিতা মৃত হিরালাল রায় সাং পোল্লাখাতা ও তার সহকারী ২। সাইফুল ইসলাম(৫০)পিতা মৃত বাবর আলী সাং ভাটপাড়া গোপালপুর থানা ও জেলা গাইবান্ধাদ্বয়কে ৭৬ বোতল এ্যালকোহল জাতীয় মাদক সহ আটক করে। আসামি অমলেন্দু দীর্ঘ হতে হোমিও চিকিৎসার আড়ালে মাদক ব্যবসা করে আসছিল।
উদ্ধারকৃত ৭৬ বোতল এ্যালকোহলের মূল্য ১হাজার ৫ শত ৬০ টাকা। এ বিষয়ে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু হয়েছে।