বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
এস.এম.আল-আমিন, বিশেষ প্রতিনিধি: বগুড়া শাজাহানপুর উপজেলার ডেমাজানি ক্লাস্টারের প্রাথমিক বিদ্যালয় গুলোর গুনগত ও মানসম্মত শিক্ষা বাস্তবায়নে এসএমসি ও পিটিআইএ এর সভাপতির করনীয় বিষয়ে শনিবার ডেমাজানি সপ্রাবিতে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রাথমিক শিক্ষার মানউন্নয়নে ক্লাস্টারের ২০ টি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতিরা উপস্থিত থেকে তাদের সমস্যা ও সমস্যা থেকে উত্তরণ বিষয়ে মতবিনিময় ও আলোচনা করেন।
ডেমাজানি সপ্রাবির প্রধান শিক্ষক মোস্তাক আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্লাস্টারের সমস্যা দূরীকরণ ও সম্ভাবনা বিষয়ে বিষদ আলোচনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোমিনুল ইসলাম।
সহকারী শিক্ষক জিয়াউল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসএমসি সভাপতি মাজেদুর রহমান, মোফাজ্জল হোসেন, সাইফুল ইসলাম, ওবাইদুর রহমান, শামিম, আব্দুল বারী, সেলিম হোসেন প্রমূখ। ##