শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
জিয়াউর রহমান, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি ঃ সুশাসনের জন্য নাগরিক সুজন বগুড়া জেলা ও শাজাহানপুর উপজেলা কমিটির নেতৃবৃন্দের সাথে সুজন কেন্দ্রিয় সমন্বয়কারী (কো-অর্ডিনেটর) দিলীপ কুমার সরকারের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। আগামী জাতীয় নির্বাচন নিয়ে নতুন ভোটারদের ভাবনা শীর্ষক মতবিনিময় শেষে নঁওগা থেকে ঢাকা ফেরার পথে রোববার বিকেলে শাজাহানপুরে যাত্রা বিরতিকালে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সুজন জেলা কমিটির সভাপতি মোখলেছুর রহমান, সাধারন সম্পাদক এসএম হুমায়ন ইসলাম তুুহিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, সদস্য আব্দুল্লাহ আল মামুন, কানিজ রেজা, শান্তু, আব্দুর রহমান, ইউসুব আলী, শাজাহানপুর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক সাজেদুর রহমান সবুজ, সাধারন সম্পাদক ডা. আনিছার রহমান, যুগ্ম সম্পাদক সাংবাদিক জিয়াউর রহমান, আবুল কালাম আজাদ প্রমুখ।