বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

অদ্ভুত আকৃতির শিশুর জন্ম দেন সাদুল্যাপুরে এক গৃহবধূ

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা ঃ গাইবান্ধার সাদুল্যাপুরে অদ্ভুত আকৃতির মাথা নিয়ে এক ছেলে শিশুর জন্ম দিয়েছেন জেলেখা বেগম (৩০)নামে এক গৃহবধূ।২৯ সেপ্টেম্বর শনিবার ভোরে নিজবাড়ীতে এ শিশুর জন্ম দেন জেলেখা।

শিশুটির মা জেলেখা বেগম সাদুল্যাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের বুড়িরভিটা এলাকার দরিদ্র দিনমজুর এরশাদুল হক কোনার স্ত্রী। সে দিনমজুরের কাজে ঢাকায় অবস্থান করছে।

স্থানীয় চিকিৎসক আ. রাজ্জাক মিয়া জানান, শনিবার ভোরে প্রসব বেদনা উঠলে নিজবাড়িতে অদ্ভুত আকৃতির শিশুটির জন্ম দেন জেলেখো।সদ্য ভূমিষ্ট শিশুটির হাত-পা ও চোখ-মুখ স্বাভাবিক থাকলেও মাথার নিচে বড় আকৃতির টিউমার কিংবা আরেকটি মাথা সাদৃশ্য আকৃতি লক্ষ করা গেছে বলেও জানান তিনি।

অদ্ভুত আকৃতির এ শিশুর জন্মের খবর ছড়িয়ে পড়লে বাড়ীতে উৎসুক জনতার ভিড় জমতে থাকে। শনিবার বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নবজাতক ও প্রসূতি মা সুস্থ ছিলো। তবে শিশুটি সারাক্ষণ কাঁদছে বলে জানা গেছে।

প্রসূতি মা জেলেখা বেগম বলেন, ‘আমরা গরীব মানুষ। আমার স্বামী (এরশাদুল হক কোনা) জীবিকার তাগিদে এখনো ঢাকায় রয়েছেন। অস্বাভাবিক আকৃতির সদ্যভূমিষ্ট সন্তানকে চিকিৎসা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার সামর্থ্য আমাদের নেই।’ এ অবস্থায় সমাজের বিত্তবান ও সরকারি সাহার্য্যের আবেদন জানান জেলেখা বেগম।

শিশু বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তারা বলেন,হাজারে ২/১ টা শিশু প্রকৃতির নিয়মে অস্বাভাবিক আকৃতি নিয়ে জন্ম নেয়। এ শিশুটিও তার একটি। এছাড়া গর্ভাবস্থায় আয়োডিনের অভাব ও অপুষ্টিজনিত কারণেও অস্বাভাবিক আকৃতির শিশুর জন্ম হতে পারে বলেও তারা জানান।ছবি

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com