বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

শাজাহানপুরে নারী কর্মীদের মাঝে চেক ও সনদ বিতরন

এস.এম.আল-আমিন, বিশেষ প্রতিনিধি: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর অধীন জিওবি অর্থায়নে ‘পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচী-২’ দ্বিতীয় পর্যায়ের আওতায় বগুড়া শাজাহানপুর উপজেলার ৯০ নারীকর্মীদের মাঝে সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদপত্র বিতরণ করা হয়।
সোমবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফুয়ারা খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে চেক বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান সরকার বাদল।
অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা কৃষি কর্মকর্তা আ.জা.ম আহসান শহীদ সরকার, প্রকৌশলী ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বাবু দিলীপ কুমার সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সামাজিক ব্যক্তির্বগ।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com