বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান —— মেয়র আতাউর রহমান সরকার

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা ) প্রতিনিধি ঃ
গাবিন্দগঞ্জ পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জননেতা আতাউর রহমান সরকার বলেছেন,বর্তমান আওয়ামীলীগ সরকার জনগনের কল্যানে কাজ করে আসছেন।সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিশ্ব দরবারে প্রসংশিত হয়েছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো বঙ্গবন্ধুর কন্যা প্রধানমšী¿ জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।
গত মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় পৌর মিলনাতনে উপজেলা আ.লীগের উদ্যোগে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনে নৌকা মার্কাকে বিজয়ী করার লক্ষে ১৭টি ইউনিয়ন ও পৌর সভার নেতা কর্মিদের সাথে এক মতবিনিময় কালে মনোনয়ন প্রত্যাশি জননেতা আতাউর রহমান সরকার উপরোক্ত কথাগুলি বলেছেন।
পৌর আঃলীগের সভাপতি ছানোয়ার হোসেন আকন্দ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, , উপজেলা আ.লীগের যুগ্ন সাধারন সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু, প্রচার সম্পাদক নুরে আলম সিদ্দিকি, ত্রান ও সমাজকল্যান সম্পাদক মাছুদ রানা বাপ্পী,আ.লীগ নেতা ইউনুছ আলী,জালাল উদ্দিন রুমি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মিরা বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com