বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

যুবনেতা মমিকে গ্রেপ্তার করায় বগুড়া জেলা যুবদল’র নিন্দা

বগুড়া সংবাদ ডট কম (জিয়াউল ইসলাম আপেল, বগুড়া জেলা যুবদল’র অন্যতম সদস্য মমিনুল ইসলাম মমিকে অন্যায়ভাবে গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরণ করায় তিব্র নিন্দা জানিয়ে অবিলম্বে মামলা প্রত্যহার চেয়ে বিবৃতি দিয়েছেন বগুড়া জেলা যুবদল’র সভাপতি ও কাউন্সিলর সিপার আল বখতিয়ার, সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম খাদেম ও সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক বা অন্য কোন মামলা না থাকা সত্বেও বগুড়ার অতি উৎসাহী ডিবি পুলিশ তাঁকে উঠিয়ে নিয়ে গিয়ে ভয়ভীতি প্রদর্শণ করে তাঁকে কোন কারণ ছাড়াই নির্যাতন করেছে। মিথ্যা ঘটনা সাজিয়ে মামলা দায়ের করেছে। যদি মিথ্যা মামলায় পুলিশি হয়রানি বন্ধ অথবা কোন নেতাকর্মীকে ফের গ্রেফতার করার চেষ্টা করা হয় তবে রাজপথে কঠোর কর্মসূচির মধ্য দিয়ে মোকাবেলা করা হবে সকল অপশক্তিকে। খবর বিজ্ঞপ্তির।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com