বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

বগুড়ার শাজাহানপুরে অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারীর আত্মহত্যা

শাজাহানপুর প্রতিনিধি জিয়াউর রহমান) : বগুড়ার শাজাহানপুরে শাহ আলম (৬০) নামে একজন অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। শাহ আলম উপজেলার কাঁটাবাড়িয়া মধ্যপাড়ার বাসিন্দা। তিনি বগুড়া ক্যান্টনমেন্টের অর্ডিন্যান্স ডিপোর বেসামরিক কর্মচারি (ইউএসএস) ছিলেন। মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের স্ত্রী সামরিন আক্তার ও শারীরিক প্রতিবন্ধি ছেলে লাল মিয়া জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শাহ্ আলম হঠাৎ রেগে গিয়ে তার নিজ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। সন্ধ্যার পরও দরজা না খোলায় তাদের সন্দেহ হয়। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ঘরের পিছনের জানালা দিয়ে তীরের সঙ্গে গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান নিহতের স্ত্রী।
তারা আরও জানান, প্রায়ই নিহত শাহ আলম পারিবারিক ছোটখাট বিষয় নিয়ে রাগ করে তার ঘরে ঢুকে দরজা বন্ধ করে রাখতেন। একারণে তিনি আত্মহত্যা করতে পারেন এমন সন্দেহ করতে পারেননি তারা।

থানার এসআই সুশান্ত কুমার সাহা জানান, খবর পেয়ে রাত ৯ টার দিকে ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙ্গে নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ঘরের পিছনের জানালা খোলা ছিলো। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়না-তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com