বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
ভ্রাম্যমান-প্রতিনিধিঃ-বগুড়ার গাবতলী কাগইল ও বাগবাড়ীর পৃথক দু’টি বিস্ফোরক মামলায় হাইকোর্ট থেকে পৌর বিএনপির সভাপতি ডাঃ ছাবেদ আলী ও সাধারন সম্পাদক পৌর মেয়র সাইফুল ইসলাম জামিন পাওয়ায় গাবতলী থানা ও পৌর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে গতকাল ৪ অক্টোবর ফুলেল সংবর্ধনা জানানো হয়। এসময় থানা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আব্দুল হক, সাংগঠনিক সম্পাদ মোস্তফা কামাল কনক, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুরুজ্জামান সজল, সাধারন সম্পাদক মর্তুজা আরিফ খান দিপু, যুগ্ম সম্পাদক পলিন, সাংগঠনিক সম্পাদক শ্যামল তরফদার ও সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আব্দুলালাহসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।