বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি ঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জননেতা আতাউর রহমান সরকার বলেছেন,বাংলাদেশ আওয়ামীলীগ সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না, সম্প্রীতি উন্নয়ন ও জনগনের কল্যানে বিশ্বাস করে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা মাকাঁয় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন।
গত বৃহস্পতিবার বিকালে পৌরসভার ১নং ওয়ার্ডের বোয়ালিয়া শ্বশান ঘাটির সেট নির্মান কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে মেয়র উপরোক্ত কথাগুলি বলেন।
উদ্বোধন কালে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন,প্যানেল মাসুদ রানা বাপ্পী,কমিশনার মোখলেছুর রহমান,জোবায়েদুর রহমান বিশা,আনিছুজ্জামান শিবলু, আসাদুজ্জামান রানু,সহ-কারী প্রকৌশলী এ এস এম শরিফুল ইসলাম ডাকুয়া, সার্ভেয়ার আনোয়ার হোসেন,শ্বশান কমিটির সভাপতি অঞ্জন চন্দ্র মোহন,সম্পাদক চন্দন ঘোষ,নীতিন্দ্র নাথ,পৌর ছাত্রলীগ নেতা অভি প্রধান,অপূর্ব কুমার রকি ও শাহ আলী চৌধুরী প্রমূখ।
উল্লেখ, ৫লক্ষাধিক টাকা ব্যয়ে শ্বশান ঘাটের সেট নির্মান করা হয় ।