বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

পুত্রবধুকে হত্যা মামলায় শশুর শাশুরি ননদ কে গ্রেফতার করেছে পুলিশ

ছাদেকুল ইসলাম রুবেল ,গাইবান্ধা ঃ গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে পুত্রবধুকে হত্যার দায়ে দায়েরকৃত মামলার আসামী শশুর শাশুরি ও ননদ কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গোপন সংবাদের ভিক্তিতে থানার এস আই আঃ রউফ সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে পলাশবাড়ী থানার হত্যা মামলা নং ০৪ তাং-০৪/১০/১৮ ধারা-৩০২/৩৪ দন্ডবিধি এর এজাহারনামীয় ৩ (তিন) জন আসামী শশুর শাশুরি ও ননদ কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃরা হলো দুবলাগাড়ী গ্রামের মৃত রইচ উদ্দীনের পুত্র নিহত পুত্রবধুর শশুর ১. হালিম মিয়া, হালিম মিয়ার স্ত্রী নিহত পুত্রবধুর শাশুরি ২. বিউটি বেগম, এর কন্যা ও নিহত পুত্রবধুর ননদ ৩. হাফছা খাতুন।
এখবর নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে। উক্ত আসামীরা শ্বাস রোধ করে নব পুত্রবধুকে হত্যা করেছিল মর্মে তদন্তে জানা যায়।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com