বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

বগুড়ায় রাস্তায় ঝুলে থাকা তারে প্রাণ গেল বাসযাত্রীর

বগুড়ায় ঝুলে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাসের ছাদে বসা এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। শুক্রবার সন্ধ্যায় জেলার গাবতলী উপজেলার উনচুরখী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিবলু (৩৫) সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি এলাকার হাসিম উদ্দিনের ছেলে। আহত রেজাকে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, রোহান পরিবহন নামে একটি বাস সন্ধ্যার আগে বগুড়া শহর থেকে সারিয়াকান্দির উদ্দেশে রওনা হয়। শিবলুসহ পাঁচ-ছয়জন ওই বাসের ছাদে ওঠেন। বাসটি উনচুরখী এলাকায় পৌঁছালে রাস্তার ওপর ঝুলে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে শিবলু নিহত হন।

সেখানে বিদ্যুতের লাইন মেরামতের কাজ চলছে জানিয়ে তিনি বলেন, ঘটনাস্থল গাবতলী থানায় হওয়ায় আটক বাসসহ মরদেহ ওই থানায় হস্তান্তর করা হয়েছে। মামলাও সেখানে হবে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com