বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

বগুড়ার শেখেরকোলা তেলিহারায় পূর্ব শত্রুতার জের ধরে ৪০ শতাংশ জমির রোপন কৃত মালটা গাছ কর্তন || প্রায় ২লক্ষাধিক টাকার ক্ষতি

গুড়া সদরের শেখেরকোলা তেলিহারায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের ২০১৬/১৭ অর্থ বছরের রাজস্ব খাতের অর্থায়নে ৪০ শতাংশ জমির মালটা গাছ পূর্ব শক্রতার জের ধরে রাতের আধারে কেবা কারা কেটে ফেলেছে, ক্ষতির পরিমান ২লক্ষাধিক টাকা।
ক্ষতিগ্রস্থ কৃষক শহিদুল ইসলাম ও নিরঞ্জন চন্দ্র দাস জানান,আমরা গত ২মাস পূর্বে বগুড়া সদর উপজেলা কৃষি সম্প্রসারন উধিদপ্তরের ২০১৬/১৭ রাজস্ব খাতের অর্থায়নে ৪০ শতাংশ জমিতে বারী মালটা ১ এর জাতের ১২০টি রোপন করে পরিচর্যা করে আসিতেছি।
গত ২২শে আগষ্ট মঙ্গলবার দিবাগত রাতে পূর্ব শত্রুতার জের ধরে কে বা কারা গাছ গুলি শিকর বরাবর কেটে ফেলে এমনকি জমির ধারে লাগানো সিম ও লাউ গাছ গুলি কেটে ফেলে। বুধবার সকালে জমিতে এসে দেখতে পাই গাছগুলি কাটা এতে করে আমাদের দুইজন কৃষকের প্রায় অনুমান ২লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

এব্যাপারে কৃষক শহিদুল ইসলাম জানান, আমি শেখেরকোলা ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে এলাকার কিছু মাদকসেবী ও ব্যবসায়ীরা ওয়ার্ডে কার্যক্রম পরিচালনা না করার জন্য বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছে, তারাই এ ধরনের ঘটনা ঘটাতে পারে বলে আমার ধারনা।বিষয়টি সদর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উর্দ্ধতন কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের কাছে তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান ভুক্তভোগী কৃষক গন। সন্ধ্যায় এ রির্পোট লেখা পর্যন্ত সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com