বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

রাজশাহীতে পুলিশ কোপানোর আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

নগরীর কাটাখালি থানার খিদিরপুর মধ্যচর এলাকায় রোববার ভোর ৩টার দিকে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে মহানগর পুলিশের মুখপাত্র জ্যেষ্ঠ সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান।

নিহত আলমগীর হোসেন আলো (৪৯) নগরের মতিহার থানার ডাশমারী এলাকার মোক্তার হোসেনের ছেলে।

পুলিশ বলছে, গত ১ অক্টোবর মাদক বিরোধী অভিযানের সময় পুলিশের ওপর হামলা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন আলমগীর। এছাড়া হত্যা ও মাদক আইনে বিভিন্ন থানায় তার বিরুদ্ধে থানায় ১১টি মামলা রয়েছে। এছাড়া গত সিটি করপোরেশন নির্বাচনে আলামগীর নগরীরর ২৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

ইফতে খায়ের বলেন, গত সোমবার কাটাখালি থানার খিদিরপুর মধ্যচর এলাকায় মাদক বিরোধী অভিযানের সময় মাদক বিক্রেতারা গোয়েন্দা পুলিশের এএসআই মাহবুব ও কনস্টেবল সুজন কুপিয়ে ও পিটিয়ে জখম করে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৪১ জনের নাম উল্লেখ ও ৯১ জনকে আসামি করে কাটাখালি থানায় মামলা করেন।

তিনি বলেন, ওই মামলার আসামিদের ধরতে ভোরে মধ্যচর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় মাদক বিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

“এক পর্যায়ে মাদক বিক্রেতারা পিছু হটলে আলামগীরকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

ঘটনাস্থল থেকে অস্ত্র ও ১৯৮ বোতল ফেনসিডিল উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com