শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
বাংলাদেশ তরীকত ফেডারেশন বগুড়া জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বগুড়া চারমাথা সেফওয়ে মটেলে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা শাখার আহবায়ক মুহাম্মদ ইসমাইল হোসাইন চিশতীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ তরীকত ফেডারেশনের মহাসচিব ড. সৈয়দ রেজাউল হক চাঁদপুরী।
সংগঠনের নন্দিগ্রাম শাখার সদস্য রেজাউল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেডারেশনের উপদেষ্টা মন্ডলীর সদস্য হযরত খাজা শাহ সুফী সাজ্জাদ মাওলা আল চিশতী। প্রধান বক্তার বক্তব্য রাখেন ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আলী ফারুকী। বিশেষ বক্তার বক্তব্য রাখেন ফেডারেশনের সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব শাহ মুহাম্মদ আলী হোসাইন। সার্বিক তত্বাবধানে ছিলেন বিশিস্ট ইসলামী চিন্তাবিদ কাজী এম এ কাশেম।
সম্মেলন শেষে কাজী আবুল কাসেমকে সভাপতি এবং মুহাম্মদ আব্দুল আজিজকে সাধারন সম্পাদক করে ৮১ সদস্য বিশিষ্ট বগুড়া জেলা কমিটি ঘোষনা করা হয়।