বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
ভ্রাম্যমান প্রতিনিধিঃ নওগাঁ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভায় ২০১৮ সালের গত সেপ্টেম্বর মাসে অস্ত্র উদ্ধার, আইন-শৃংখলা ও অপরাধ নিয়ন্ত্রণসহ সকল বিষয় বিবেচনায় জেলার শ্রেষ্ঠ ওসি হলেন নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল হাই। দক্ষতা, সততা ও সাহসিকতার জন্য জেলার মাসিক অপরাধ ও কল্যাণ সভায় সার্বিক বিষয়ে তিনি এ পুরস্কার পান।
বৃহস্পতিবার দুপুওে জেলা পুলিশ লাইন্স ড্রিল সেডে পুলিশ সুপার মো: ইকবাল হোসেন এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভায় সেপ্টেম্বর মাসের মাদকদ্রব্য উদ্ধার, আসামী গ্রেফতার ও অন্যান্য ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা পালনের জন্য নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই কে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, নওগাঁ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মু: ফায়সাল বিন আহসান, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ কেএম শামসুদ্দিন, মান্দা থানার ভার প্রাপ্ত অফিসার ইনচার্জ মাহবুব আলম, নওগাঁ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) আনোয়ার হোসেন কে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এছাড়া জেলায় শ্রেষ্ঠ গ্রেফতারকারী নওগাঁ সদর মডেল থানার এসআই আব্দুল আনাম, জেলায় শ্রেষ্ঠ উদ্ধারকারী জেলা গোয়েন্দা শাখার এসআই মিজানুর রহমান, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার সার্জেন্ট রাকিবুল ইসলাম, এছাড়া বিশেষ পুরস্কার নওগাঁ সদর মডেল থানার এসআই সোহায়বুর রহমান, জেলা গোয়েন্দা শাখার এসআই শামীম হোসেন ও ধামইরহাট থানার এএসআই নুরনবী ফিরোজ কে প্রদান করা হয়।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুহাম্মদ রাশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল লিমন রায়, অতিরিক্ত পুলিশ সুপার পতœীতলা সার্কেল মো: তারেক জোবায়ের, অতিরিক্ত পুলিশ সুপার মহাদেবপুর সার্কেল আবু সালেহ মো: আশরাফুল আলম, সিনিয়র সহকারি পুলিশ সুপার ( জেলা পুলিশ বিশেষ শাখা ) ফারাজানা হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার সাপাহার সার্কেল সামিউল আলম প্রমূখ উপস্থিত ছিলেন ।