বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

বানারীপাড়ায় ৫৯টি পূজা মন্ডপে সরকারি চাল ও নগত অর্থ বিতরণ বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

বানারীপাড়া উপজেলার ৫৯টি পূজা মন্ডপের প্রতিটিতে সরকারি ভাবে বরাদ্ধ হওয়া ৫ শত কেজি করে চাল ও স্থানীয় এমপির দেয়া নগত অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল সকালে উপজেলা মিলনায়তনে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল ও নগত অর্থ বিতরণ করেন। বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,

 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, ওসি মো. খলিলুর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল ঘরামী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অনয় সাহা, মৎস্য কর্মকর্তা জামাল হোসাইন,পৌর আওয়ামী লীগের সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ দাস, সম্পাদক গৌতম সমদ্দার, পৌর সভাপতি সুমম রায় সুমন, সম্পাদক পসেনজিৎ বড়াল প্রমূখ। পরে প্রধান অতিথি মা ইলিশ প্রজনন সময়ে জেলেদের জন্য সরকারি ভাবে বরাদ্ব’র চাল দু’জন জেলেকে ২০ কেজি হারে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com