বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
এস.এম.আল-আমিন, রাবি সংবাদদাতা: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদল শনিবার বেলা দুই ঘটিকার দিকে ক্যাম্পাসের কাজলা গেট এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় রাজনৈতিক প্রতিহিংসা মূলক ফরমায়েশি আদালতের রায়ের প্রতিবাদে ও কারাবন্দি অসুস্থ বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন অক্টোড় মোড় এলাকা থেকে শতাধিক নেতাকর্মী বিক্ষোভ মিছিল শুরু করে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর কাজলা গেটে মিছিল শেষ করে এবং বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ইমতিয়াজ আহমেদ ও সাধারন সম্পাদক কামরুল হাসানের নেতৃত্বে কাজলা গেটে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করেছে দলটি।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি দেলোয়ার হোসেন, তাজুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক সুলতান আহমেদ রাহী, সামসুদ্দীন চৌধুরী সানিন, শাকিলুর রহমান, সারোয়ার পারভেজ, রাশেদ খান, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ মামুন, সহসাংগঠনিক সাদ্দাম হোসেন, শফিক আহমেদ, প্রচার সম্পাদক মেহেদী হাসান, সহপ্রচার সম্পাদক মাজহারুল ইসলাম, সহ তথ্য ও গবেষণা সম্পাদক সাজিন সোবহান, সহআইন সম্পাদক হাবিব আহসান, সদস্য তুষার আহমেদ, শরিফ, আনোয়ার, মিঠু, হুমায়ন, ছাত্রনেতা আল-আমিন, আবির, ফারুক, জহির, সম্রাট, তিষান সহ শতাধিক নেতাকর্মী মিছিলে অংশ নেয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ২১ আগস্ট গ্রেনেড হামলার ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং বেগম খালেদা জিয়া সহ বিএনপির সকল নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার সহ সকল গ্রেফতারকৃত নেতাকর্মীর মুক্তি দাবী করেন।