বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

প্রকাশ পেয়েছে নবুওয়াতের আরেক মিথ্যা দাবীদার

প্রকাশ পেয়েছে নবুওয়াতের আরেক মিথ্যা দাবীদার। চ্যানেল২৪-এর অনুসন্ধানী রিপোর্ট “সার্চলাইট” এ গতকাল প্রচারিত হয়েছে এমন ভয়ংকর তথ্য। শুধু নবুওয়াতের মিথ্যা দাবি নয়, নিজের ছেলেকে ঈসা আঃ দাবি করা এবং আকাশে এক খোদা জমিনে এক খোদা দাবি করা সহ ইসলামী আকিদা বিশ্বাসে মারাত্মকভাবে আঘাত হানে এমন অসংখ্য বিভ্রান্তি ছড়াচ্ছে ওই মিথ্যুক। তার নাম প্রফেসর আব্দুল মজিদ রাঢ়ী। বাড়ি ভোলা চরফ্যাশন উপজেলার কুলসুমবাগে। সেখানে গড়ে তুলেছে সে বিশাল আস্তানা।

সে একটি দল তৈরি করেছে তার নাম কালেমার জামাত। তার কথায় ভক্তদের নিজেদের বউ তালাক দিতে হয়। সে দাবি করে তার কাছে আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছাড়া সকলেই আসেন। (নাউযুবিল্লাহ)

এলাকার ধর্মপ্রাণ মুসলমানগণ মনে করেন, নবুয়তের মিথ্যা দাবীদার ওই ভন্ড কে এখনি গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করা দরকার। কেননা, সে দিন দিন সাধারণ মানুষকে বিভ্রান্ত করে তাদের মূল্যবান ঈমান কেড়ে নিচ্ছে।

টিম সার্চলাইটের অনুসন্ধানে তার জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টিও বের হয়ে আসে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com